নারায়াণগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে পরকীয়া প্রেমের জের ধরে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রোববার সকালে বন্দর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বন্দর থানার এসআই অজয় কুমার পাল জানান।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহত তানিয়া আক্তার (৩৪) ওই এলাকার সৌদি প্রবাসী নূর হোসেনের স্ত্রী এবং তাজুল ইসলামের মেয়ে।

এসআই অজয় কুমার বলেন, তানিয়া ও নূরের সংসারে নুসরাত ও নিশাত নামের দুই মেয়ে সন্তান রয়েছে। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে তানিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

“নিহতের গলা ও দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।” এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার সালেহনগর এলাকা থেকে ইকবাল হোসেন নামের এক যুবককে আটক হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তানিয়াকে হত্যার স্বীকার করেছে। তার কাছ থেকে তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।”

আজয় বলেন, পরকীয়া প্রেমের জেরে ও আর্থিক লেনদেনের বিরোধে তানিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *