নির্বাচনে থাকার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়া পৌর সভায় বিএনপির মেয়র প্রার্থী রফিকুল আলমের প্রচারে হামলা হয়েছে।

সোমবার বিকালে এই হামলায় কমপক্ষে পাঁচজন নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

সাতকানিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল রোববার চট্টগ্রাম নগরীতে এক সংবাদ সম্মেলনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

রোববার বেলা সাড়ে ১২টায় আবার সংবাদ সম্মেলন করে রফিকুল ঘোষণা দেন, তিনি ভোটের লড়াইয়ে আছেন। তাকে আগের দিন সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, রফিকুল আলম ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে চাপের মুখে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *