ভোটগ্রহণের পর গণনাও শেষ। শারমিন আক্তার নামে একজন কাউন্সিলর প্রার্থী ভোট পেলেন না একটিও। এমনকি নিজের ভোটটিও না! ফলাফল শিটে প্রাপ্ত ভোটের ঘরে সব প্রার্থীর নামের পাশে কোনো না কোনো সংখ্যা থাকলেও তাঁর নামের পাশে লেখা ০ (শূন্য)।

এই শারমিন আক্তার শিউলি ছিলেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবার এই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচজন। এর মধ্যে ছিলেন শারমিনের স্বামী মুরাদ আহমদও। ভোট শেষে জয়ী হয়েছেন সামছুল ইসলাম। মুরাদ ২৫২ ভোট পেলেও শিউলির ভোট ছিল শূন্য।

এ ব্যাপারে জানতে চাইলে শারমিন আক্তার সাংবাদিকদের বলেন, ভোটারেরা তাঁকে ভোট দেবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু কেন যে ভোট পড়ল না তা তিনি বুঝতে পারছেন না।

‘আপনার নিজের ভোটটা গেল কোথায়’- এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি শারমিন আক্তার শিউলি।

newssaradin.com/৩১ ডিসেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *