এমন কপাল ক’জনার হয়! অভিষেকের পর থেকে কোন ম্যাচেই সাইড বেঞ্চে বসতে হয়নি তাকে। একটানা ৯৯টি টেস্ট খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

এ রেকর্ড গড়তে তিনি পেছনে ফেলেন ৯৮ ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে। হ্যামিল্টনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে রেকর্ডটি গড়েন ম্যাককালাম। মজার কথা ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই হ্যামিল্টনেই অভিষেক হয়েছিল ডানহাতি বিধ্বংসী এ ব্যাটসম্যানের।

অনেকেই মনে করতে পারেন প্রোটিয়া ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স ‘নাভার্স নাইনটিজে’ কাটা পড়েছিলেন। তবে বিষয়টি তেমন নয়। তিনি ফর্মহীনতা বা ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েননি। বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে দুটি টেস্ট থাকলেও সে সময় তার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় দেশের পথ ধরাই শ্রেয় মনে করেছিলেন তিনি।

newssaradin.com/১৯ ডিসেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *