ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফতেপুরে গ্রামে কবরী বেগম (৩০) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। আজ বুধবার ভোরে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। নিহতের স্বামী লিটন মণ্ডল বিদেশে থাকেন বলে জানা গেছে। হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ছেঁচড়ে নিয়ে আখ ক্ষেতে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ওসি আরও জানান, রাতে কবরী বেগম তার ৮-৯ বছরের ছেলেকে নিয়ে ঘরের এক রুমে ঘুমিয়ে ছিলেন। পাশের রুমে ঘুমিয়ে ছিলেন তাঁর শ্বাশুড়ি। রাত ১টার দিকে শাশুড়ির কাছ খেকে চাবি নিয়ে দরজা খুলে বাথরুমে যান। ঘরের বাইরে বের হওয়ার পর শাশুড়ি গোঙ্গানির শব্দ শুনতে পান। এরপর কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি আখ ক্ষেতের ভেতর কবরীর মৃতদেহ পাওয়া যায়।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *