নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, শনিবার রাতে রূপগঞ্জের এক বাড়ি থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছে একটি পিস্তল, দুটি গুলি ও বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে বলে জানান তিনি। র‌্যাব বলছে, গ্রেপ্তার দুজনের মধ্যে ইমরান আহমেদ ওই জঙ্গি সংগঠনের শুরা সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির। অন্যজন তার সহযোগী শামিম মিয়া।

রোববার ব্যাবের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মিজানুর রহমান জানান।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *