জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের তুলশীগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক আদিবাসী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, সন্ধ্যায় স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
newssaradin.com
