কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান দেড় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

 

দণ্ডিত জাহিদ মণ্ডল কুমারখালী উপজেলার উত্তর যদুবয়ড়া গ্রামের শওকত মণ্ডলের ছেলে। রায় ঘোষনার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

প্রাণদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করেছে আদালত।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ৫ ডিসেম্বর উত্তর যদুবয়ড়া গ্রামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেন জাহিদ। পরে মেয়েটিকে হত্যা করে লাশ একটি বাগানে ফেলে রাখেন।

এ ঘটনায় মেয়েটির বাবা কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ জাহিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *