ভাসমান লোকের মতো ঘুরে ঘুরে দোকান টার্গেট করার পর রাত হলে তার সামনে গিয়ে চাদর বিছিয়ে শুয়ে পড়ে তারা; ভোরের দিকে চুরি করেই ওই এলাকা থেকে সটকে পড়ে।

চট্টগ্রামের স্টেশন রোড এলাকা থেকে এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশের এসআই শিবেন বিশ্বাস।

গ্রেপ্তাররা হলেন- বাদশা মিয়া (১৯), মো. সুমন (২২), কাশেম আলী (২৮) ও সাব্বির হোসেন (২০)।

 

এদের মধ্যে বাদশার বাড়ি কুমিল্লা, তবে থাকেন চট্টগ্রাম নগরীতে ভাসমান অবস্থায়। সুমন ভোলার ইলশা কলঘাট বাজার, কাশেম কুমিল্লার মুরাদনগর এবং সাব্বির কুমিল্লার দেবিদ্বারের হলেও তারা থাকেন নগরীর বাকলিয়া এলাকার বিভিন্ন স্থানে।

গ্রেপ্তারের সময় পুলিশ তাদের কাছ থেকে দোকানের শার্টার কাটার সরঞ্জাম, ব্যাগ, চাদরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

 

নগর গোয়েন্দা পুলিশের এসআই শিবেন বিশ্বাস জানান, আগে থেকে খবর পেয়ে সোমবার রাতে বন্দরনগরীর স্টেশন রোড নূপুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

“জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, নগরীর জেলা পরিষদ মার্কেটে তারা চুরির পরিকল্পনা করেছে। সে জন্য স্টেশন রোডে সবাই জড়ো হয়েছে।”

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *