দক্ষিণ কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে মাছ ধরার একটি নৌকা ডুবে আট জনের মৃত্যু হয়েছে। রোববার একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী সিউলের পশ্চিমে ইনচেওনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকাটিতে দুই নাবিক ও ২০ যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর থেকে দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে পাঁচটি হেলিকপ্টার ও ১৯টি জাহাজযোগে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

অন্যান্যদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী, দুটি জলযানের সংঘর্ষের কারণ তখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তারা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন নিখোঁজদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *