পাঁচ তারকা হোটেল ও ক্লাবে পারফরমের জন্য আকাশছোঁয়া অর্থের বিনিময়ে আনা হয়েছে কিছু বিদেশী নারী ডিজে ও মডেল। এসব ডিজে-মডেলের তথ্য অবশ্য খানিক গোপন রাখা হচ্ছে। এমকি হোটেল-ক্লাবগুলোর অনুষ্ঠানের পুরো তথ্যও সবাইকে দেয়া হচ্ছে না।

দেশের মধ্যে ডিজে রাহাত, ডিজে সনিকা, ডিজে জান, ডিজে পরী, ডিজে সুমি, ডিজে প্রিন্স, ডিজে জাদু, ডিজে ফারজানা, ডিজে মিরাজসহ প্রায় ৩০০ ডিজে দেশের বিভিন্ন স্থানে পারফরম করবেন। এসব পার্টির মূল আকর্ষণ হচ্ছে সুন্দরী নারী ডিজে। ঢাকায় সর্বাধিক শোতে অংশ নিচ্ছেন ডিজে পরী।

র‌্যাডিসন, রিজেন্সি, অন্তর শোবিজ, উত্তরা ক্লাব, ক্যাডেট কলেজসহ প্রায় ১১টি শোতে এক ঘণ্টা করে পারফরম করবেন তিনি। ডিজে সনিকাও অংশ নিচ্ছেন একাধিক অনুষ্ঠানে। পাশাপাশি ফ্যাশন-শোগুলোতে থাকছে দেশী-বিদেশী মডেলদের বাহারি পোশাকের ক্যাটওয়াক। হোটেল রেডিসনে গ্র্যান্ড বলরুমে ‘সিম্ফনি অফ ২০১৫’ শীর্ষক জমকালো আয়োজনে পারফরম করতে যাচ্ছেন ডিজে সনিকা ও ডিজে পরী।

এছাড়াও আছেন ডিজে রাহাত। তারা তিনজনই বাংলা, হিন্দি ও ইংরেজি হট গানই বাজাবেন। এখানে জমকালো ফ্যাশন শোতে অংশ নেবেন ইমি, হীরা ও জন। থাকছে লেজার, এলইডি এবং রোবোটিক ডান্স। গান গাইবেন জেফার, সায়রা ও স্কুল অফ নিলয়। এখানকার গোল্ড সিঙ্গেল ও কাপল টিকিট ৫০০০ টাকা। গোল্ড ডায়মন্ড টিকিটের মূল্য ৭০০০ টাকা।

https://youtu.be/-WZ3PAQ_qKg

newssaradin.com /১ লা জানুয়ারী ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *