শনিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে ‘ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়ন’ এই হুমকি দেয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক মো. আবু ওহাব বলেন, “বিআরটিএ মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিনিয়ত বহু চালককে শাস্তি, জেল, জরিমানা করছে, অথচ ট্রাফিক আইনে এই ধরনের কোনো নিয়মনীতি নেই। নো-পার্কিং এর নামে বহু চালককে জরিমানা, গাড়ি রেকারিং এবং ডাম্পিং অহরহ করে যাচ্ছে।”

এই ‘হয়রানি’ বন্ধের দাবিতে সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, ডিএমপি কমিশনারকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও দিয়েছেন অটোরিকশাচালকরা।

১১ মার্চের মধ্যে দাবি মানা না হলে ১৪ মার্চ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট হবে, বলেন আবু ওহাব।

newssaradin.com/ ৫ মার্চ ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *