ডুবতে বসেছে রাষ্ট্রপতির বঙ্গভবন হুম যা দেখছেন তা বঙ্গভবনের পাশ দিয়ে বহে যাওয়া বঙ্গভবন-টিকাটুলীর নদী। আর এই নদীর পানিতেই বঙ্গভবন ডুবতে বসেছে।
কয়েক ঘন্টা নয় ১৫-২০ মিনিটের বৃষ্টিতে ই রাস্তার এই অবস্থা হয় নিয়মিত। কাপ্তান বাজার দিয়ে দয়াগঞ্জ মুখী রাস্তার ও একই হাল।
দুর্গন্ধ যুক্ত ময়লা পানিতে কিছু দূর পর পর ভাসতে দেখা যায় কাপ্তান বাজারের মরা মুরগী। মুরগী ব্যবসায়ী দের ফেলে রাখা মরা মুরগী আজ তাদের দুর্দশার আরেক নাম।

ছবির সময় রাত ০৭.৩০ মিনিট
সাধারণ মানুষ তো পরের কথা পানির উচ্চতা এতটা ই
বেশী তাতে ভাসছে প্রাইভেট কার।
সাধারণ জনগণের দাবী জলাবদ্ধতার এই সমস্যা সমাধান করতে হলে শুধু মেয়র দের দোষ দিলেই হবে না এগিয়ে আসতে হবে নিজ নিজ এলাকার সাংসদের। মেয়ররা যেমন জনপ্রতিনিধি সাংসদরা ও তেমন জনপ্রতিনিধি। তাই তাদের ও উচিত জলাবদ্ধতার এই সমস্যা সমাধানে মেয়রদের সাথে এগিয়ে আসা।
এম.সরকার/newssaradin.com
