ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পর্যায়ে রদবদল করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নির্দেশে এ রদবদল করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে কলাবাগান থানা. ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে নিউমার্কেট থানায়, নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহাবুবুর রহমানকে ক্যান্টনমেন্ট থানায়, পুলিশ পরিদর্শক মতলুবর রহমানকে পুলিশ পরিদর্শক (তদন্ত) নিউমার্কেট থানায় বদলি করা হয়েছে।

এছাড়াও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পল্টন থানা মোরশেদ আলমকে গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, রামপুরা থানা ওসি রফিকুল ইসলামকে পল্টন থানা। মতিঝিল খানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার সাহাকে রামপুরা থানা এবং পুলিশ পরিদর্শক গোয়েন্দা (উত্তর) গোলাম রব্বানীকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিঝিল থানায় বদলি করা হয়েছে।

newssaradin.com/২৩ই জুলাই ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *