রাজশাহীর বাঘায় লাল মাফলার দেখিয়ে ট্রেন দুর্ঘটনা রুখে দেওয়া দুই শিশুকে সংবর্ধনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার পাবনার পাকশীতে রেলওয়ে পশ্চিমাঞ্চল ট্রেন রক্ষাকারী শিহাবুর রহমান শিহাব (৬) ও টিটোন আলীকে (৭) সংবর্ধনা দেয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএম) আয়োজনে এ সংবর্ধনায় দুই শিশুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নগদ টাকা পুরস্কার দেওয়া হয়।

সোমবার সকালে বাঘা উপজেলার আড়ানি স্টেশনের কাছে ঝিনা রেলগেইট এলাকায় লাইনের ক্ষতিগ্রস্ত দেখে গলায় থাকা লাল মাফলার উড়িয়ে দুর্ঘটনার হাত থেকে তেলবাহী একটি ট্রেন রক্ষা করে এ দুই শিশু।

পাকশী রেলের পক্ষ থেকে তাদের ১৩ হাজার করে এবং পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবুল ইসলাম ও ঠিকাদার আনোয়ারুল ইসলাম দুই হাজার ও মীর আখতার হোসেন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেয়।

newssaradin.com/21st December 2017

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *