ঈদ উপলক্ষে বুধবার থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে। প্রথম দিন হওয়ায় তেমন ভিড় নেই। টিকেটের জন্য কোনো হাহাকারও নেই।

সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, ট্রেনে যাত্রীদের চাপ কম। তবে দাঁড়িয়ে যাওয়ার যাত্রী অন্য দিনের চেয়ে একটু বেশি।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর টিটি আফসার উদ্দিন বলেন, “যারা অগ্রিম টিকেট নিয়ে স্টেশনে আসছেন, তাদের হাতে টিকেটে দেখে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর যাদের টিকেটে নেই তাদের জন্য ভ্রাম্যমাণ টিকেটের ব্যবস্থা রয়েছে।”

এই ট্রেনের যাত্রী বিপুল চৌধুরী বলেন, “আমি চারটি অগ্রিম টিকেট নিয়ে রেখেছিলাম। চট্টগ্রামে ঈদ করব, একটু আগেভাগেই যাচ্ছি। ট্রেনে দাঁড়িয়ে যাত্রী উঠছে, তবে ভিড় তেমন নেই।”

কমলাপুর রেলওয়ে আনসার কমান্ডার ইয়ার হোসেন জানান, ট্রেনগুলো যথা সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।

newssaradin.com/21st June 2017

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *