ট্রেনের টিকেট পেতে কমলাপুরে উপচে পড়া ভিড়। কোরবানির ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির তৃতীয় দিন টিকেট প্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে ঢাকার কমলাপুর স্টেশনে।

 

সোমবার সকাল ৮টা থেকে কমলাপুর স্টেশনের তেইশটি কাউন্টার থেকে একসঙ্গে টিকেট বিক্রি শুরু হয়। এদিন দেওয়া হচ্ছে ৩০ অগাস্ট ঈদযাত্রার অগ্রিম টিকেট।

এবার কোরবানির ঈদে তিন দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। আগের দিন বৃহস্পতিবার হওয়ায় সেদিনের টিকেটের চাহিদাই সবচেয়ে বেশি থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ৩১টি আন্তঃনগর ট্রেনের বিভিন্ন গন্তব্যের ২২ হাজার ৪৯৬টি টিকেট বিক্রি করা হচ্ছে। ৩৫ ভাগ কোটার জন্য রেখে বাকি টিকেট কাউন্টার থেকে পাচ্ছেন যাত্রীরা। এছাড়া ঈদের বিশেষ ট্রেনের ২ হাজার ৬০৬টি টিকেটও কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

 

৩০ অগাস্টের টিকেটের জন্য রোববার ভোর রাতে কমলাপুর স্টেশনের কাউন্টারের সামনে আসেন জামাল সরকার। অপেক্ষমানদের লাইনে তিনি ছিলেন সবার আগে। ২৮ ঘণ্টা অপেক্ষার পর পদ্মা এক্সপ্রেসের টিকেট পেয়েছেন তিনি।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *