গাজীপুর থেকে নারায়ণগঞ্জে আসার পথে চলন্ত ট্রাকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ট্রাক চালক ও তার সহকারীর বিরুদ্ধে । পুলিশ চালককে গ্রেপ্তার করেছে।

বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসিআই এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার।

আটক চালকের নাম মেহেদী হাছান। পুলিশ ট্রাকটিও আটক করেছে। তবে চালকের সহকারী সোহান পালিয়ে গেছে।

ওই কিশোরীর বাড়ি গাজীপুরের কাপাসিয়া থানার মনিপুর এলাকায়।

মেয়েটির বরাত দিয়ে ওসি সাত্তার বলেন, মঙ্গলবার বিকাল ৪টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি বাড়ি থেকে বের হয়ে আসে। রাত ৮টার দিকে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে তাকেমালবাহী ট্রাকে (ঢাকা-মেট্রো ট-০২-০৩৪৪) তুলে নেয়চালক মেহেদী হাছান ও হেলপার সোহান।

“পথে এয়ারপোর্ট এলাকায় ট্রাকে মেয়েটিকে ধর্ষণ করে তারা। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাক থেকে মেয়েটির কান্নার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে ট্রাক ফেলে তারা পালিয়ে যায়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।পরে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

ট্রাক চালককেেআটক করা হয়েছে। সহকারীকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান ওসি।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *