তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টানা পঞ্চম সিরিজ জয়ী বাংলাদেশ আর কিছু পরেই মাঠে নামবে। সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে টাইগাররা।
বুধবার (১১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।
তিন ম্যাচ সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের আদলে গড়া বিসিবি একাদশকে বড় ব্যবধানে হারিয়ে সফর শুরু করে জিম্বাবুয়ে। তবে, প্রথম ম্যাচে সফরকারী দলটিকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। সকল শঙ্কা দূর করে দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানের জয় পায় মাশরাফি বাহিনী। আর তাতেই ২০তম সিরিজ জয়ের পাশাপাশি দেশের মাটিতে টানা পঞ্চম সিরিজ নিজেদের কাছে রেখে দেয় বাংলাদেশ।
