নাশকতাকারী সন্দেহে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত থেকে বুধবার (২৬ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের ওদুত বিশ্বাসের ছেলে মিজানুর রহমান (৩৫), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে রহমত উল্লাহ (৩৮), সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০) ও অপর তিনজন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ নিউজ সারাদিনকে জানান, আটক জামায়াত কর্মীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে পাঠানো হবে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *