হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কারী শেখ ওমর শরীফ গত ৩০ মে জামিনে মুক্ত হয়েছেন। একইদিনে জামিনে বেরিয়েছেন হরকাতুল জেহাদ-হুজি নেতা আবুল কালাম। শহীদ হামজা ব্রিগেডের অর্থদাতা হিসেবে অভিযুক্ত ব্যারিস্টার শাকিলা ফারজানা বেরিয়ে গেছেন গত ৭ জুন।
এভাবে গত দুই মাসে চিহ্নিত বিভিন্ন জঙ্গি সংগঠনের কমপক্ষে ১৪ জন সদস্য জামিন পেয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে গেছে। জঙ্গি ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালালেও জামিনে মুক্ত হওয়া জঙ্গিদের দিকে নজর নেই তাদের।
দেশজুড়ে একের পর এক গুপ্তহত্যার ঘটনায় জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠার বিষয়টি এখন আলোচনার শীর্ষে। চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তারকে হত্যার পর ১০ দিনের সাঁড়াশি অভিযানও চালায় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু আইনের ফাঁকফোকরে চিহ্নিত কয়েকজন জঙ্গি সদস্য জামিনে বেরিয়ে যাওয়ার তথ্য জানতে পারলেও এ ব্যাপারে কোন ব্যবস্থাই নেয়নি পুলিশ।
newssardin.com/২৩ই জুন ২০১৬
