চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়।

সাতকানিয়া থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন বলেন, রাতভর বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ১৫জন কর্মী ও শিবিরের ২৪ কর্মীকে আটক করা হয়েছে।

অপরদিকে লোহাগাড়া উপজেলায় পরিচালিত অভিযানে শিবিরের ১১জন কর্মীকে আটক করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান।

তিনি বাংলানিউজকে বলেন, আটক শিবির কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংঘটিত নাশকতার অভিযোগ রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান জানান, জামায়া-শিবিরের ৫০জন কর্মী ছাড়াও বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ৪৫ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮৭ জনকে আটক করা হয়।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *