ঝিনাইদহের ছয় উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির ৬ কর্মীসহ চুরি, ডাকাতি, ছিনতাই এবং নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার (২৮ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে, ঝিনাইদহ সদরে ১২ জন, হরিনাকুন্ডুতে ২ জন, কোটচাঁদপুরে ২ জন, মহেশপুরে ১০ জন, কালীগঞ্জে ৮ ও শৈলকুপায় ১০ জন রয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এ এসপি) আজবাহার আলী শেখ বাংলানিউজকে বলেন, বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ নিউজ সারাদিনকে জানিয়েছে এদর মধ্যে জামায়াত-বিএনপির ৬ জন রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

নিউজ সারাদিন /২৮ নভেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *