বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীরা মোত্তাকিয়া আকতার নামে ছাত্রলীগের এক কর্মীকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে।
পরে আহত কর্মীকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।
কলেজ ছাত্রলীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদিকার নেতৃত্বে দুই গ্রুপ একে অপরকে সামাজিকভাবে হেয় করার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রাত পৌনে ১১টার দিকে কলেজের হোস্টেল সুপার শাহিন সাখাওয়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে জানান, ছাত্রীদের দুই পক্ষের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে।
আহত মোক্তাকিয়া আকতার সম্পর্কে জানতে চাইলে কৌশলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, বিষয়টি নিয়ে জরুরি মিটিং চলছে। তাই মিটিং শেষে বিস্তারিত জানানো যাবে।
