বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল দিনেশ চান্দিমালকে গোল্ডেন ডাকের স্বাদ দিয়েছেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিনার বোল্ড করে দিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ককে।

দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম বলে দানুশকা গুনাথিলকাকে ফেরান রাজ্জাক। পরের বলই বিদায় করেন চান্দিমালকে।

দারুণ এক ডেলিভারিতে ফিরেন লঙ্কান অধিনায়ক। মিডল স্টাম্পে পিচ করা বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। স্পিন করে বেরিয়ে যাওয়া বল ব্যাটের কানা ঘেঁষে আঘাত হানে অফ স্টাম্পে। চার বছর পরে রাজ্জাকের টেস্টে ফেরাটা হল দুর্দান্ত। এরই মধ্যে তুলে নিয়েছেন তিন উইকেট।

ক্রিজে কুসল মেন্ডিসের সঙ্গী রাজ্জাকের হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া রোশেন সিলভা।

৩০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৩/৪

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *