গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে উদ্ধার কর্মীরা। শেষ হয়েছে উদ্ধার অভিযান।
মঙ্গলবার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান এ কথা জানান।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামে একটি কারখানার ডাইং সেকশনের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হলে চার তলা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে।
ঘটনার পরপরই কারখানার লোকজন ও এলাকাবাসীর সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। কারখানার ভেতরের ধ্বংস্তূপ থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। সনাক্ত হয়েছেন উদ্ধার হওয়া সবাই।
