গাজীপুরে আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস পিয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বাহার আলম নিউজ সারাদিনকে জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে  কোনাবাড়ী যাচ্ছিল। এসময় বাসটি ভোগড়া বাইপাস পিয়ারা বাগান এলাকায় হঠাৎ উল্টে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

newssaradin/২২ ডিসেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *