দিনাজপুরের বিরামপুরে ককটেল ফাটিয়ে ডাকাতি করার সময় গণপিটুনিতে নাজমুল হক নামে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার মৌপুকুর বিলেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।   স্থানীয়রা জানায়, গতরাত আড়াইটার দিকে হাসান সরকার নামের এক কৃষকের বাড়িতে ৩০-৪০ জনের একদল ডাকাত হানা দেয়।

এ সময় চারটি ককটেল ফাটিয়ে ঘরের দরজা ভেঙে গৃহকর্তার দুই ছেলের আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট করে। বিস্ফোরণের শব্দে গ্রামবাসী ডাকাত দলকে ঘেরাও করে নাজমুল হককে আটক করে। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

এ সময় গণপিটুনিতে মারা যান নাজমুল। নিহত নাজমুলের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মেলাগাও গ্রামে। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিরামপুর থানার পরিদর্শক আমিরুজ্জামান জানান, নিহত নাজমুল হক ১০-১২ দিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। গুরুতর অবস্থায় বিরামপুর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন গৃহকর্তা।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *