লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে আন্দোলনের ডাক দিলেই অল্প কিছু দিনের মধ্যে সরকারের পতন হবে বলে ‍হুঁশিয়ারি দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি দেন। কারাবন্দি নে‍তাকর্মীদের মুক্তি দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি এখন দল গোছাতে ব্যস্ত। নেতাকর্মীরা অপেক্ষায় আছেন। খালেদা জিয়া দেশে ফিরে এসে আন্দোলনের ডাক দেবেন। তিনি আন্দোলনের ডাক দিলে অল্প দিনের মধ্যেই এ সরকারের পতন হবে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *