খালেদার রায়ের দিন মিছিল জমায়েতে নিষেধাজ্ঞা। বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার রায় ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে বৃহস্পতিবার, ৮ ই ফেব্রুয়ারী ২০১৮ ভোর থেকে রাজধানীতে মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। কর্মসূচি নেই, তবে ‘সজাগ’ থাকবে ক্ষমতাসীন আওয়ামীলীগ।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এক ‘বিশেষ বিজ্ঞপ্তিতে’ বলা হয়, ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ থাকবে।

যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রাস্তায় দাঁড়িয়ে/বসে কোনো ধরনের মিছিল করা যাবে না।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *