ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার যুদ্ধ শুরু হয়েছে। আর এ যুদ্ধ বাসের টিকিটের জন্য! অনেককেই যোদ্ধার মতো ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হচ্ছে। এতে গলদঘর্ম হতে হচ্ছে তাদের। আবার লাইনের বাইরেও বেআইনিভাবে টিকিট নিয়ে যাচ্ছেন ‘প্রভাবশালীরা’। এসব নিয়ে ঝগড়া-বিবাদও কম হচ্ছে না।

তবে টিকিট নামের সোনার হরিণের নাগাল পেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন ভাগ্যবানরা। ভালোবাসার বন্ধনে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে শনিবার (১৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর মাসকান্দাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে ফিরে গেছেন মানুষ, এ ফেরা যার যার গন্তব্যে।

জানা যায়, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চলাচলের জন্য যাত্রীদের প্রধান ভরসা এনা ট্রান্সপোর্ট। সৌখিন পরিবহনের কয়েকটি বাস থাকলেও পথে পথে দাঁড়ানোর কারণে তাতে আগ্রহ নেই যাত্রীদের।

ঈদের দীর্ঘ ছুটি শেষে রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুরোদমে অফিস-আদালত খুলছে। ফলে শনিবার ভিড়টা ছিল একটু বেশিই।

এদিন বিকেল ৩টা ৫০ মিনিটে এনার কাউন্টারে দীর্ঘ লাইনে এসে দাঁড়ান সাকিদুল ইসলাম। ঢাকার একটি সোয়েটার কোম্পানির কর্মকর্তা তিনি। সাকিদুল ঘণ্টা দুয়েক দাঁড়িয়েও টিকিট পাননি। ক্ষোভে তিনি বললেন, প্রতি ঈদেই এমন ঘটনা ঘটছে। এ রুটে একটি মাত্র ভালো সার্ভিস হওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম বিরক্ত আফিল উদ্দিন। তার সামনে দিয়েই বেআইনিভাবে টিকিট কাটতে গিয়েছিলেন একদল যুবক। আর এতে চটে গেলেন আফিল। ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তাদের।

রাগ-মাখা ভঙ্গিতে বললেন, আরে মিয়া রং করেন কেন। দুই ঘণ্টা ধইরা দাঁড়াইয়া আছি। পাইস দিয়া ঝটপট টিকিট কাটবেন, এইট্যা হইবো না। লাইনে দাঁড়ান মিয়া।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *