নিজ দেশ ছেড়ে কার বুদ্ধিতে এবং কেন ইতালিতে বিয়ে সারলেন বিরাট-আনুশকা? দীর্ঘ চার বছর মন দেওয়া-নেওয়ার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সোমবার (১১ ডিসেম্বর) ইতালির তাসকেনি রিসোর্টে হিন্দু রীতিতে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।
জি-নিউজের খবরে বলা হচ্ছে- আদিত্য চোপড়ার কথাতেই নাকি ইতালিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন অনুশকা ও বিরাট।
এখানে অবশ্য কিঞ্চিৎ বলা রাখলে সুবিধা- আদিত্যকে অভিভাবক হিসাবে খুব মানেন ও শ্রদ্ধা করেন আনুশকা। যশরাজ ফিল্মসের হাত ধরেই পরিচিতি পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। সেই থেকে আদিত্য চোপড়ার প্রতিটি কথা, পরামর্শ মেনে চলেন তিনি। আর তাই আদিত্যের কথা মতোই ইতালিতে বিয়ের সিদ্ধান্তের কথা প্রেমিককে বিরাটকে জানান আনুশকা। অগ্যতা প্রিয়তমার কথা ফেলতে পারেননি প্রেমিক বিরাট। শেষ পর্যন্ত আদিত্য চোপড়া উপস্থিতিতে বিয়ের শুভলগ্ন ইতালিতেই সম্পন্ন হয়েছে।
এছাড়া সংবাদমাধ্যমের কর্মীদের বিড়ম্বনা তো আছেই। সব মিলিয়ে ইতালিতেই বিয়ের জন্য নিরাপদ ও উপযুক্ত মনে করেন বিরুশকা।
গত সপ্তাহে বিয়ে করতে সপরিবারে ওয়েডিং ডেসটিনেশন ইতালির তাস্কানিতে যান কোহলি-অনুশকা। এরপর গত সোমবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দু’জনের বিয়ে সম্পন্ন হয়।
শোনা যাচ্ছে, দেশে ফিরে আগামী ২২ ডিসেম্বর মুম্বই এবং ২৫ ডিসেম্বর দিল্লিতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন বিরুশকা। সেখানেই হাজির থাকবেন তারকা অতিথিরা।
Newssaradin.com
