‘পাকিস্তানের চেয়ে ভারতে বেশি ভালোবাসা পেয়েছেন’—শহীদ আফ্রিদির এই মন্তব্যের পর রীতিমতো ঝড়ই বয়ে গেছে পাকিস্তানে। জাভেদ মিয়াঁদাদ তো এই মন্তব্যের জন্য লজ্জা হওয়া উচিত, এমন কথাও বলেছেন। আফ্রিদি নিজের ফেসবুক পেজে ব্যাখ্যা দিয়েছেন। জন লেননের বিখ্যাত সেই লাইন উদ্ধৃত করে আফ্রিদি লিখেছেন, ‘আমরা যদি আরেকটা টেলিভিশন সেটের বদলে শান্তি নিয়েই মাথা ঘামাই, তাহলেই শান্তি পাব। দুঃখের বিষয় কিছু সাংবাদিকের জন্মই হয় একটা নির্দোষ কথা ইচ্ছা করে ভুল ব্যাখ্যা করার জন্য। ইতিবাচক হোন, সৎ থাকুন।’

পিসিবির দেওয়া এক অডিও বার্তায় পরে নিজের কথা আরও পরিষ্কার করেছেন আফ্রিদি। তাঁর দাবি, পাকিস্তানি ভক্তদের ছোট করার জন্য কিছু বলেননি। বরং বিশ্বমঞ্চে এসে সব ধরনের দর্শকদেরই একটা বার্তা দিতে চেয়েছেন, ‘আমি তো শুধু পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক নই, বরং সব পাকিস্তানির প্রতিনিধিত্ব করছি। আর কেউ যদি আমার মন্তব্যটা ইতিবাচকভাবে দেখবেন, তাহলে দেখবেন আমি পাকিস্তানি ভক্তদের নিয়ে কিছুই বলিনি। আমার পুরো অস্তিত্বই তো আসলে পাকিস্তান থেকে এসেছে।’

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *