রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা এবং বিজয়ের সম্ভাবনা বিবেচনায় এবার নতুন কিছু মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ, সেক্ষেত্রে বাদের খাতায় নাম পড়ে গেছে অনেক হেভিওয়েটেরও।

কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী। রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

বিভিন্ন কারণে বিতর্কিত হওয়ায় বদিকে মনোনয়ন দেওয়া হয়নি। বদির বদলে মনোনয়ন দেওয়া হয়েছে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে। দলকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *