সম্প্রতিই মুক্তি পেয়েছে কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজার। টিজার মুক্তির সঙ্গে সঙ্গে চর্চায় চলে এসেছে রণবীর কাপুর-ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ছবির অতি ঘনিষ্ঠ দৃশ্য। কিন্তু সেই ঘনিষ্ঠ দৃশ্য শুধু দর্শকমহলে নয়, অশান্তি ডেকে এনেছে বচ্চন বাড়ির অন্দরেও। সূত্রের খবর, অ্যাশকে এভাবে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে মারাত্মক বিরক্ত স্বয়ং বিগ বি এবং অভিষেক বচ্চন।

তাঁরা শুধু অ্যাশ, রণবীর নয়, এর জন্যে রেগে গেছেন ছবির পরিচালকের ওপরেও। যদিও এ খবরের সত্যতা স্বীকার করা হয়নি বচ্চন পরিবারের তরফে। প্রসঙ্গত, মাসখানেক আগে একবার শোনা গিয়েছিল, কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে রণবীরের একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বচ্চন পরিবারের প্রত্যেকে অ্যাশের ওপর মারাত্মক চোটে ছিলেন।

তবে সে বিষয় কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে শোনা যায়নি বচ্চন পরিবারের কাউকে। পরে জানা গিয়েছিল, ঐশ্বরিয়ার কাজের বিষয় অযথা নাক গলায় না বচ্চন পরিবারের কোনো সদস্যই। বলিউড লাইফে প্রকাশিত খবর অনুযায়ী, ছবির ওই ঘনিষ্ঠ দৃশ্য যখন শ্যুট করা হচ্ছিল, তখন নির্মাতাদের মনে হয়েছিল কোথাও এই দৃশ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে। কিন্তু যেহেতু ছবির এই দৃশ্য অভিনেতা-অভিনেত্রীর সামনে বিবরণ দেয়ার সময়, কোনো তরফে কোনো আপত্তি তোলা হয়নি, তাই নির্মাতাদের মনে হয়, এই নিয়ে কোনো সমস্যা হবে না।

কিন্তু টিজার মুক্তির সঙ্গে সঙ্গে অ্যাশকে এতটা সাহসী দৃশ্যে দেখে দর্শকরা যেমন চমকে গেছেন, তেমনই স্তম্ভিত বচ্চন পরিবারও, দাবি সূত্রের। এক সূত্রের দাবি, জলসায় এ নিয়ে মারাত্মক অশান্তিও হয়েছে। কিন্তু প্রকাশ্যে এবিষয় যাতে কোনো সমস্যা না হয়, তাই জুনিয়র বচ্চন কর্ণের করা টিজারের টুইটটি ফের রিটুইট করেছেন। আশা করা হচ্ছে খুব শিগগিরই বচ্চন পরিবারের সব সমস্যার সমাধান হবে। সূত্র: এবিপি আনন্দ

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *