সাইড স্ট্রেইন ইনজুরিতে মুস্তাফিজুর রহমান ভুগছিলেন জিম্বাবুয়ে সিরিজ থেকে। এবার সে চোট বাড়ায় এশিয়া কাপ থেকে ছিটকে পড়ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে ঢুকছেন তামিম ইকবাল। এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন না তামিম ইকবাল। তবে এখন মুস্তাফিজ চোটে পড়ায় বিকল্প হিসেবে তামিমকে নেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

সে জন্য অবশ্য আগে এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে। শেষ পর্যন্ত মুস্তাফিজের জায়গায় তামিম দলে আসছেন কি না, তা অবশ্য আজই (২৯ ফেব্রুয়ারি) পরিষ্কার হয়ে যেতে পারে। আগামী বুধবার (০২ মার্চ) এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *