তামিম ইকবাল-ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিতে শতরান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। তামিম ৭০ রানে অপরাজিত রয়েছেন। অপরপ্রান্তে ক্যারিয়ারের ১২তম অর্ধশতক তুলে নিয়েছেন ইমরুল কায়েস। ৭৩ রান করে আউট হয়েছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ এক  উইকেটে ১৪৯ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টানা পঞ্চম সিরিজ জয়ী বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ১৫৩ ওয়ানডে খেলা তামিম ইকবাল এবং ৫৮ ওয়ানডে ম্যাচ খেলা ইমরুল কায়েস।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *