ঈদের পূর্বেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৫০ কিলোমিটার চার লেনের কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ৬০টি কালভার্ট, ২৬টি মধ্যে ২৪টি ব্রিজের কাজ সম্পন্ন ও তিনটি ফ্লাইওভারের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদের আগে এ সড়ক যানজট মুক্ত থাকবে।
বুধবার (১৪ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
