সাভারে মাদক বিক্রেতা এনাম নাছিরকে (৩৫) ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইনসহ আটক করেছে র‌্যাব-৪। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকাও জব্দ করা হয়।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের ডগরমোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাছির সাভার মডেল থানার রাজফুলবাড়িয়া পানপাড়া এলাকার মো. এনাম ইসরাফিলের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর মাসুদুর রহমান নিউজ সারাদিনকে জানান, আটক নাছিরের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে। তার নামে সাভার মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

newssaradin.com/২৬ জানুয়ারী ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *