ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ (তখন পর্যন্ত) ২৩১ রান করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৩৬ রান করে জয় তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ! টি-টোয়েন্টিতে ওটাই সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড।

তাহলে ইংল্যান্ড কেন পারবে না! মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রোটিয়ারা ২২৯ রান করে ফেলার পর সেটাই সম্ভবত ভেবেছে ইংলিশরা। জো রুটের ৪৪ বলে ৬টি চার ও ৪টি চারে গড়া বীরোচিত ৮৩ রানে সেটাই করে দেখালো তারা।

ইংল্যান্ড ২ বল হাতে রেখে ২ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন রেকর্ড হলো। যেটি টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। সব রেকর্ডই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *