রাজধানীর রমনায় অজ্ঞান অবস্থায় উদ্ধার তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণের মৃত্যু হয়।
তিনি জানান, গত ১২ নভেম্বর রাত ২টার দিকে রাজধানীর হাজীপাড়া পেট্রোল পাম্পের বিপরীত রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এস আই শরীফুল ইসলাম বলেন, ‘শুনেছি মৃত ব্যক্তি ওইদিন বাস থেকে নামার সময় এর ধাক্কায় আহত হন। পরে পথচারীরা ফুটপাতে নিয়ে এলে তিনি বমি করেন। এরপর অজ্ঞান হয়ে যান তিনি।’
মৃত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
