চলতি বছরের ডিসেম্বরে পাকিস্তানকে ভারতের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলেতে অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনটি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

লাহোরে সাংবাদিকদের শাহরিয়ার জানান, বিসিসিআইয়ের প্রধান শশাঙ্ক মনোহর শুক্রবার (১৩ নভেম্বর) এক ফোন কলের মাধ্যমে তাকে ব্যাপারটি অবহিত করেন।

শাহরিয়ার বলেন, ‘শশাঙ্ক মনোহর শুক্রবার সন্ধ্যায় আমাকে ফোন করেছিলেন। আর বলেন ভারতীয় সরকার থেকে আমাদের বিপক্ষে খেলার ব্যাপারে অনুমতি পেয়েছেন তারা। তবে তারা চায় সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে না হয়ে ভারতের মাটিতে আয়োজন করতে।’

শাহরিয়ার আরো বলেন, ‘মনোহর আমাকে নিরাপত্তার ব্যাপারটিও নিশ্চিত করেন। সেখানে মোহালি বা কলকাতায় খেললে কোন সমস্যা হবে না।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ভারতীয় সরকার থেকে কোন প্রকার ছাড়পত্র পাওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন মনোহর। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা একটা ভুল তথ্য। আমরা এখনও সরকারের সঙ্গে এ ব্যাপারে কোন কথাই বলিনি। তবে হ্যাঁ, আমি শাহরিয়ারের সঙ্গে ফোনে আলাপ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে আবারো আলাপ করবো।’

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *