ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সদ্য প্রয়াত আনিসুল হককে সমাহিত করতে না করতেই তার শূন্যস্থান পূরণে নির্বাচনের ভাবনাকে ‘অশোভন’ হিসেবে দেখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “উনাকে (প্রয়াত আনিসুল হক) কেবল সমাহিত করা হয়েছে। এটা আমি মনে করি যে, এই মুহূর্তে তার লাশ দাফনের সাথে সাথে নির্বাচন…, কে কি করবেন- এটা আমি খুব একটা শোভন মনে করছি না। নির্বাচনের বিষয়টা আসুক।

“আমরা দেখেছি যে, তার লাশ দাফনের সাথে সাথে অনেকে নির্বাচন নিয়ে কথা বলছেন। আমাদের সমাজ এ বিষয়গুলোকে ভালো ভাবে নেয় না।”

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *