আজ জন্মগ্রহণ করায় আপনার পাশ্চাত্য রাশি বৃশ্চিক, কুষ্ঠি রাশি ধনু। বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য হলো-এঁদের দেহে আঘাতের চিহ্ন থাকতে পারে। এঁরা অহংকারী ও রাগী হয়ে থাকে। গুরুত্বপূর্ণ কাজের প্রতিও থাকে দৃঢ়প্রতিজ্ঞ। কথবার্তায় স্পষ্টবাদী। কাজেকর্মে বুদ্ধিই এঁদের বড় ভরসা। শুভ সংখ্যা ৯, ১৮ ও ২৭। শুভ দিন মঙ্গলবার। শুভ রত্ন প্রবাল।

ধনু ( 22 Nov – 21 Dec )
আজ এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে আগের চেয়ে বেশি শ্রম দেবে। ব্যক্তিগত কাজ বা সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া দরকার। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখুন।

মকর ( 22 Dec – 19 Jan )
কথাবার্তা ও কাজকর্মে সাবধান থাকুন; আজ অপবাদে মানহানির আশঙ্কা আছে। শরীর ব্যথা বা আর্থ্রাইটিসে ভুগতে পারেন। টাকা-পয়সা হাতে আসার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ ( 20 Jan – 18 Feb )
গবেষণামূলক কাজের স্বীকৃতি হিসেবে কেউ কেউ সম্মাননা পেতে পারেন। পারিবারিক অশান্তির কারণে কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। নিজের স্বার্থেই টাকা-পয়সার হিসাব রাখুন।

মীন ( 19 Feb – 20 Mar )
সৃজনশীল পেশার লোকজন কর্মক্ষেত্রে আজ আত্মতৃপ্তিতে ভোগার সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ কাজের সন্ধান পাবেন। ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমিক-প্রেমিকার মধ্যে।

মেষ ( 21 Mar – 19 Apr )
কর্মক্ষেত্রে মানসিক উৎসাহ বাড়বে। কোনো লাভজনক কাজের সুযোগ আসতে পারে। নতুন প্রকল্প নিয়ে ভাবতে পারেন ব্যবসায়ীরা। অর্থপ্রাপ্তির যোগ আছে। ভ্রমণে সতর্ক থাকুন।

বৃষ ( 20 Apr – 20 May )
কৌশলী পন্থা খাটানোয় পারিবারিক জটিলতার অবসান হবে। কাটিয়ে উঠতে পারবেন কর্মস্থলের প্রতিকূলতা। কারো কারো সম্পদ বাড়বে। বিষাক্ত পোকামাকড় থেকে দূরে থাকুন।

মিথুন ( 21 May – 20 Jun )
দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন। ক্ষোভ নিয়ন্ত্রণে রাখুন কর্মস্থলে। সৃজনশীল কাজের স্বীকৃতি মিলবে। বিদেশ যাত্রার ব্যাপারে অগ্রগতি হবে। আয় ও ব্যয় বাড়বে। যাত্রা শুভ।

কর্কট ( 21 Jun – 22 Jul )
অস্থির স্বভাবের কারণে আজ আপনি বড় কোনো ভুল করে ফেলতে পারেন। তাই সতর্ক থাকুন। ব্যবসায় অনুকূল পরিস্থিতি তৈরি হবে। প্রযুক্তির বিড়ম্বনায় মেজাজ খারাপ হতে পারে।

সিংহ ( 23 Jul – 22 Aug )
নিজেকে স্থির করতে গিয়ে আজ অনেক সময় ব্যয় হতে পারে। এমনকি ছোটখাটো ব্যাপারেও সিদ্ধান্ত নিতে আপনার মধ্যে দ্বিধা কাজ করবে। বন্ধুবান্ধব দ্বারা আয় বাড়বে।

কন্যা ( 23 Aug – 22 Sep )
খুব বেশি প্রয়োজন না হলে আজ সাহস না দেখানোই ভালো। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। বিনোদন ও ভ্রমণ শুভ। বরাদ্দের তুলনায় ব্যয় বাড়বে।

তুলা ( 23 Sep – 22 Oct )
নতুন বা পুরনো কোনো দ্বন্দ্ব নিয়ে আতঙ্কে থাকতে পারেন। পেশাগত সুনাম রক্ষার স্বার্থে কর্মক্ষেত্রে অস্থিরতা পরিহার করুন। সতর্ক থাকুন অর্থ লেনদেনে। নতুন কাজের প্রস্তাব আসবে।

বৃশ্চিক ( 23 Oct – 21 Nov )
বড় কোনো সংকট মোকাবিলায় আজ আপনার মাথায় সহজ অথচ কার্যকর বুদ্ধি খেলবে। এতে আত্মবিশ্বাস বাড়ায় দূর হয়ে যাবে আরো কিছু ছোটখাটো সমস্যাও। বিনোদন শুভ।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *