আগাম নির্বাচনের জন্য ইসি প্রস্তুত : সিইসিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, সরকার চাইলে আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে। বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। এর আগে সিইসির সঙ্গে বিকেলে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিংক বৈঠক করেন।

 

প্রসঙ্গত, চলমান জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয়নি দাবি করে দেশের প্রধান দল বিএনপি সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবি করে আসছে।

তবে ক্ষমতাসীন দল তা নাকচ করে দিয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে। এ নিয়ে দুই দলের মধ্যে সব সময় কথার ‘যুদ্ধ’ চলছে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *