ব্ল্যাক ফ্রাইডে উৎসব উপলক্ষে মূল্যছাড়ে বিক্রি হচ্ছিল আইফোন। কমদামে আইফোন পেয়ে লোভ সামলাতে পারলেন না এক মার্কিন নারী।

তবে কেনার পর মোড়ক খুলে যা দেখলেন, তার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, আইফোনের বাক্সটি বাড়িতে আনার পর খুলে দেখেন ওই নারী।

সেখানে আদতেই কোনো আইফোন ছিল না। তার বদলে রাখা ছিল ১১ টুকরা আলু।

ওই মার্কিন নারী বলেন, কেনার আগে ফোনটি ভালোভাবেই পরীক্ষা করে দেখেছিলেন তিনি। সেটি ঠিকঠাক কাজ করছে দেখে খুশিও হন। এরই মধ্যে কোনো একসময় বাক্সে ফোনের বদলে ঢুকিয়ে দেওয়া হয় কয়েকটি আলু।

তিনি বলেন, আমার কাছে তারা আইফোনের বদলে আলু বিক্রি করেছে। তবে ওই নারীকে একেবারে হতাশ করেনি প্রতারকরা। কারণ, বাক্সের ভেতরে আলু ছাড়া একটি অ্যানড্রয়েড ফোনের চার্জারও ছিল।

Newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *