নগরীর বাকলিয়ার থানার বাস্তুহারা ক্ষেতচর এলাকা থেকে একটি দেশি রিভলবার ও একটি একনলা বন্দুকসহ মো. এনামুল হক ওরফে এনামকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

এনাম আনোয়ারা উপজেলার চালিতাতলী উপজেলার জাফর আহম্মদের ছেলে। বর্তমানে কোতোয়ালি থানার পাথরঘাটার ইকবাল সড়কে বসবাস করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর নিউজ সারাদিনকে জানান, এনাম সকালে নেশা করে ক্ষেতচর এলাকায় অস্ত্রসহ ঘোরাঘুরি করছিল। স্থানীয় সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

newssaradin.com/১৬ জানুয়ারী  ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *