রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক উত্তর-দক্ষিণ কেন্দ্রিক। এজন্য পূর্ব-পশ্চিমের যোগাযোগ বাড়াতে নতুন কৌশলগত পরিকল্পনায় এগুচ্ছে সরকার।  আর যানজট সমস্যা এড়াতে শিগগিরই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুমোদন করতে যাচ্ছে মন্ত্রিসভা।

এগুলোর মধ্যে রয়েছে- ৫টি মেট্রোরেল রুট এবং ২টি বিআরটি বা বাস র‌্যাপিড ট্রানজিট রুট এর প্রস্তাব। বিজয়ের মাস ডিসেম্বরেই ঢাকার যোগাযোগ ব্যবস্থা বদলে দেয়ার এমন কিছু প্রস্তাব মন্ত্রিসভায় পাশ হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রস্তাবিত মেট্রোরেল রুট-৫ হবে গাবতলী থেকে মিরপুর-১, মিরপুর-১৪ থেকে কামাল আতাতুর্ক এভিনিউ-মাদানী এভিনিউ-নতুন বাজার হয়ে ভাটারা পর্যন্ত। যার অর্ধেক রাস্তা হবে মাটির নিচ দিয়ে (পাতাল রেল)।

ইতোমধ্যে প্রধামন্ত্রী শেখ হাসিনা পাতাল রেল নির্মাণের ঘোষণাও দিয়েছেন।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *