কর্মক্ষেত্রে কর্মীদের উৎপাদনশীলতার জন্যে প্রায়ই হুমকি হয়ে দাঁড়ায় ‘ক্যান্ডি ক্রাশ’। কিন্তু এমনটা আর হতে দেবে না ফেসবুক। অফিসে বসে আর এই দারুণ জনপ্রিয় গেমটি খেলতে দেবে না ফেসবুক। বিশ্বের এই সবচেয়ে বড় সোশাল মিডিয়ার এক এক্সিকিউটিভ জানান, আসছে মাসে এ বিষয়ে নানা পরীক্ষা চলবে। এটা এক ধরনের সেবা।
কর্মক্ষেত্রে কর্মীরা যেনো কাজের সমন্বয় করতে পারে, তার ব্যবস্থা করতেই এ সেবা দেবে ফেসবুক। ‘ফিড’ এবং ‘লাইক’ আগের মতো থাকবে। নতুন কিছু আসবে। কিন্তু ক্যান্ডি ক্রাশ খেলতে আর দেবে না ফেসবুক। ফেসবুকের গ্লোবাল প্লাটফর্ম পার্টনারশিপের পরিচালক জুলিয়েন কোডরনিও জানান, ফেসবুকের ৯৫ শতাংশই অফিসে বসে কাজের উপযোগী করে বানানো হয়েছে।
কাজের সময় আপনি আর ক্যান্ডি ক্রাশ খেলতে পারবেন না। কর্মজীবীরা ফেসবুকের বিশেষ প্রোফাইল পাবেন যা তার গতানুগতিক প্রোফাইল থেকে ভিন্ন হবে। পাশাপাশি করপোরেট জগতে কাজের সুবিধার্থে নতুন নতুন প্রোডাক্ট দেবে ফেসবুক। এ ছাড়া প্রতিষ্ঠানের জন্যে ‘ইনভাইট-অনলি’ সেবা নিয়ে জানুয়ারি থেকেই পরীক্ষা করছে ফেসবুক। মাসে নির্দিষ্ট চার্জের বিনিময়ে এ ধরনের সেবা দেয় ‘লিঙ্কডইন’।
৩০০টিরও বেশি সংখ্যক জায়ান্ট প্রতিষ্ঠানের ফেসবুক প্রোফাইল রয়েছে। তাদের সঙ্গে আরো বেশি কিছু করতে চাইছে ফেসবুক। ক্যান্ডি ক্রাশ খেলা রোধে ফেসবুকের নতুন সেবা নিতে চাইছে হেইনিক্যান, রয়াল ব্যাংক অব স্কটল্যান্ড, জুয়েলারি নির্মাতা প্রতিষ্ঠান স্টেলা এবং ক্লাব মেডিটারিয়ানি। সূত্র : হিন্দুস্তান টাইমস –
