মালয়েশিয়ায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২৮ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির মালাকা প্রদেশের হিস্টোরিক সিটি কাউন্সিলের (সংক্ষেপে এমবিএমবি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ দল) বিশেষ অভিযান চালাকালে আটক করা হয় তাকে। এসময় অবশ্য পুলিশকে পাল্টা ধাওয়া করেছিল জুয়াড়িরা।
সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় অবৈধ অনলাইন জুয়াড়িদের ধরতে এমবিএমবি’র ১২ জন কর্মকর্তা একটি জুয়ার পার্টিতে অভিযান চালান। তবে এসময় সিটি সেন্টারের ট্রাফিক লাইটের জংশনে জুয়াড়িদের পাঁচজন সহযোগী তাদের পথ আটকে হুমকি দেন এবং থামাতে বলেন।
বিশেষ ওই বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আবু হাসান বলেন, ওই সময় একজন কর্মকর্তা পরিস্থিতি সামলে নেন এবং সন্ত্রাসীদের কাছাকাছি গাড়ির ভেতর অবস্থান করেন। তারা ধীরে ধীরে গাড়ি চালিয়ে পুলিশ বাহিনীকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশের টহলরত গাড়ি গিয়ে তাদের অভিযানস্থল থেকে উদ্ধার করে।
তিনি বলেন, সন্ত্রাসীরা পুলিশের গাড়ির সাইরেন শুনেই পালিয়ে যায়। অভিযানটি বিকেল ৫টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে।
newssaradin.com/১৬ জানুয়ারী ২০১৬
